ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ইতিহাসের ভয়াবহ জ্বালানি সংকটের মুখে বিশ্ব: আইইএ প্রধান

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর প্রধান ফাতিহ বিরোল সতর্ক করে বলেছেন, বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক সংঘাতের কারণে বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখোমুখি দাঁড়িয়েছে। রাশিয়াকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি এবং বিশ্বজুড়ে পেট্রোল ও গ্যাসের তীব্র সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের লাগামহীন ঊর্ধ্বগতি বিশ্ব অর্থনীতির ওপর গভীর চাপের সৃষ্টি করেছে। এই পরিস্থিতি সামাল দিতে গত মার্চ মাসে আইইএ সদস্য দেশগুলো তাদের কৌশলগত মজুত থেকে রেকর্ড ৪০০ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল, যা বাজারের অস্থিরতা প্রশমনে একটি বড় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র জুলাই যোদ্ধাদের কাছে ঋণী: হুইপ নিজানের মন্তব্য

ইতিহাসের ভয়াবহ জ্বালানি সংকটের মুখে বিশ্ব: আইইএ প্রধান

আপডেট সময় : ০৩:৪০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬