ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ইরানে মোসাদ সংশ্লিষ্টতা ও মসজিদে অগ্নিসংযোগকারী এক ব্যক্তির ফাঁসি কার্যকর

ইরানে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতা এবং জানুয়ারির বিক্ষোভের সময় একটি মসজিদে অগ্নিসংযোগের অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান এ তথ্য নিশ্চিত করেছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আমিরালি মিরজাফারি। তার বিরুদ্ধে তেহরানের কোলহাক মসজিদে অগ্নিসংযোগ এবং ‘রাষ্ট্রবিরোধী কার্যক্রম’ পরিচালনার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছিল। ইরানের সর্বোচ্চ আদালত তার মৃত্যুদণ্ড বহাল রাখে এবং গতকাল ভোরে এই রায় কার্যকর করা হয়।

উল্লেখ্য, গত জানুয়ারিতে ইরানে বিভিন্ন ইস্যুতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। সেই সময় নিরাপত্তা সংশ্লিষ্ট নানা অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল, যার মধ্যে আমিরালি মিরজাফারিও ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে যানবাহন চুরির হিড়িক: প্রতিদিন গড়ে চুরি হচ্ছে একটি গাড়ি বা মোটরসাইকেল

ইরানে মোসাদ সংশ্লিষ্টতা ও মসজিদে অগ্নিসংযোগকারী এক ব্যক্তির ফাঁসি কার্যকর

আপডেট সময় : ০৩:৩৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬