ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ভারতে কারাভোগকালে মৃত বাংলাদেশির লাশ হস্তান্তর

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় কারাগারে কারাভোগকালে মৃত বাংলাদেশি যুবক শিপন হাওলাদারের (৩৫) লাশ অবশেষে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে লাশটি হস্তান্তর করা হয়। মৃত শিপন বরগুনা সদরের সবেজ হাওলাদারের ছেলে।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, প্রায় ১৯ মাস আগে শিপন ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ার পর তাকে সেখানের পুলিশের কাছে সোপর্দ করা হয়। ভারতীয় আদালত তাকে অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাদণ্ড দিয়ে তুরা কারাগারে পাঠায়। আগামী ২৮ এপ্রিল তার কারাদণ্ড শেষ হওয়ার কথা ছিল। তবে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুই দেশের আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার দুপুরে শিপনের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। লাশ হস্তান্তরকালে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে যানবাহন চুরির হিড়িক: প্রতিদিন গড়ে চুরি হচ্ছে একটি গাড়ি বা মোটরসাইকেল

ভারতে কারাভোগকালে মৃত বাংলাদেশির লাশ হস্তান্তর

আপডেট সময় : ০৩:৩২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬