নিরাপত্তাঝুঁকি ও যুদ্ধাবস্থার কারণে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি ও মেহরাবাদ বিমানবন্দর পুনরায় খুলে দেওয়া হয়েছে। ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, তেহরানের পাশাপাশি শিরাজ, কেরমান, রেশত, ইয়াজদ, উর্মিয়া, কেরমানশাহ, আবাদান, গোরগান, বিরজান্দ ও জাহেদান বিমানবন্দরও পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই যুদ্ধবিরতির মেয়াদ নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো হবে না। এই পরিস্থিতির ওপর বিশ্ববাসীর নজর রয়েছে।
রিপোর্টারের নাম 























