ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ইরান হামলা নিয়ে মার্কিন গণমাধ্যমের সমালোচনায় ট্রাম্প, সিএনএনকে বিশেষভাবে নিশানা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার সংবাদ পরিবেশন নিয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যমের তীব্র সমালোচনা করেছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একাধিক পোস্টে তিনি বিশেষভাবে সিএনএনসহ অন্যান্য প্রভাবশালী সংবাদমাধ্যমকে লক্ষ্যবস্তু করেন।

ট্রাম্প দাবি করেন, ‘অপারেশন মিডনাইট হ্যামার’ ছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর সম্পূর্ণ ধ্বংস এবং এগুলোর পুনরুদ্ধার একটি দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া হবে। তিনি আরও বলেন, ‘ভুয়া সংবাদমাধ্যম সিএনএন এবং অন্যান্য দুর্নীতিগ্রস্ত মিডিয়া আমাদের সাহসী পাইলটদের প্রাপ্য কৃতিত্ব দিতে ব্যর্থ হচ্ছে। তারা সব সময়ই খাটো করে দেখানোর চেষ্টা করে।’

কয়েক ঘণ্টা আগে ট্রাম্প বলেছিলেন যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধে ‘বড় ব্যবধানে জিতছে’। তবে তিনি উল্লেখ করেন যে নিউইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল এবং ওয়াশিংটন পোস্টের মতো গণমাধ্যমগুলো এমন চিত্র তুলে ধরছে যেন যুক্তরাষ্ট্র পিছিয়ে আছে।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও অভিযোগ করেন, ‘শত্রুরা বিভ্রান্ত হচ্ছে, কারণ তারা এসব একই ধরনের মিডিয়া রিপোর্ট দেখছে। আমেরিকাবিরোধী ভুয়া সংবাদমাধ্যম ইরানের জয়ের পক্ষে কাজ করছে, কিন্তু তা কখনোই ঘটবে না, কারণ আমি দায়িত্বে আছি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্ধ পাটকল সচল করতে বদ্ধপরিকর সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ইরান হামলা নিয়ে মার্কিন গণমাধ্যমের সমালোচনায় ট্রাম্প, সিএনএনকে বিশেষভাবে নিশানা

আপডেট সময় : ০২:২৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬