যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের প্রক্রিয়াটিকে অত্যন্ত জটিল ও দীর্ঘমেয়াদী বলে মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, গত বছরের জুনে ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামক সামরিক অভিযানের মাধ্যমে ইরানের নাতাঞ্জ, ফোর্দো ও ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।
ট্রাম্পের ভাষ্যমতে, ১২৫টি সামরিক বিমানের মাধ্যমে চালানো ওই অভিযানের ফলে স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখান থেকে ইউরেনিয়াম উদ্ধার করা এখন বেশ কষ্টসাধ্য। একই সঙ্গে তিনি সিএনএনসহ বিভিন্ন সংবাদমাধ্যমের সমালোচনা করে অভিযোগ করেন যে, তারা এই অভিযানে অংশ নেওয়া মার্কিন বিমানচালকদের যথাযথ কৃতিত্ব দিচ্ছে না।
রিপোর্টারের নাম 























