ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ওমান সাগরে ইরানি জাহাজ জব্দ: যুক্তরাষ্ট্রের প্রতি তেহরানের তীব্র নিন্দা ও মুক্তির আহ্বান

ওমান সাগরে ইরানের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘তুসকা’ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জব্দ করার ঘটনাকে ‘কঠোর ভাষায়’ নিন্দা জানিয়েছে ইরান। আজ (সোমবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘অবৈধ’ ও ‘সন্ত্রাসমূলক’ বলে আখ্যায়িত করেছে।

বিবৃতিতে বলা হয়, জাহাজটির নাবিকদের পাশাপাশি তাদের পরিবারগুলোকেও আটক রাখা হয়েছে। তেহরান এই ঘটনাকে আন্তর্জাতিক আইন এবং সাম্প্রতিক যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে জাহাজ ও এর নাবিকদের ‘তাৎক্ষণিক মুক্তি’র দাবি জানিয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এর আগে জানায়, ওমান সাগরে ইরানি জাহাজটি জব্দ করার আগে এর নাবিকেরা ‘ছয় ঘণ্টা ধরে একাধিক সতর্কবার্তা উপেক্ষা’ করেছিলেন। তারা আরও জানায়, ডেস্ট্রয়ার স্প্রুয়েন্স জাহাজটিকে ‘ইঞ্জিন কক্ষ খালি করার নির্দেশ’ দেয় এবং পরে একাধিক কামানের গোলা ছুড়ে ‘তুসকা’ জাহাজটির ইঞ্জিন কক্ষ অচল করে দেয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপের ‘অত্যন্ত বিপজ্জনক পরিণতি’ হতে পারে বলে সতর্ক করেছে এবং জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতি এই ঘটনার নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে। এর আগেও জাহাজটি জব্দের ঘটনায় ইরানের শীর্ষ কর্মকর্তারা প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্ধ পাটকল সচল করতে বদ্ধপরিকর সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ওমান সাগরে ইরানি জাহাজ জব্দ: যুক্তরাষ্ট্রের প্রতি তেহরানের তীব্র নিন্দা ও মুক্তির আহ্বান

আপডেট সময় : ০২:১৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬