ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার মুখে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো শান্তিচুক্তি স্বাক্ষরিত না হলে যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো হবে না। সেক্ষেত্রে বুধবার সন্ধ্যা থেকেই ইরানে পুনরায় সামরিক অভিযান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
একটি মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র একটি কার্যকর চুক্তির অপেক্ষায় আছে, তবে কোনোভাবেই খারাপ চুক্তিতে যাবে না। উল্লেখ্য, গত ৮ এপ্রিল শুরু হওয়া ১৪ দিনের যুদ্ধবিরতি ২২ এপ্রিল শেষ হচ্ছে। এর আগে ইসলামাবাদে দীর্ঘ বৈঠকেও কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে উভয় পক্ষ। এই অচলাবস্থা কাটানো না গেলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক ভূ-রাজনীতিবিদরা।
রিপোর্টারের নাম 























