ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

‘বৃহত্তর ইসরাইল’ বাস্তবায়নের পথে ইরানকে বড় বাধা মনে করছে তেল আবিব

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে নিজের আধিপত্য বিস্তার এবং ভূখণ্ডগত সম্প্রসারণের লক্ষ্যে ইসরাইল দীর্ঘদিন ধরে ‘বৃহত্তর ইসরাইল’ প্রকল্প বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, এই উচ্চাভিলাষী পরিকল্পনার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে ইরান। মূলত নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং আঞ্চলিক প্রভাব বলয় বাড়াতে নেতানিয়াহু সরকার ইরানের বিরুদ্ধে সামরিক অবস্থান কঠোর করতে মরিয়া হয়ে উঠেছে।

ট্রাম্প প্রশাসনের সাথে ইরানের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও ইসরাইল তা নিয়ে সন্তুষ্ট নয়। বরং তারা চায় ইরানকে দুর্বল করতে যুক্তরাষ্ট্র যেন আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করে। ঐতিহাসিকভাবেই ইসরাইল লেবানন, সিরিয়া এবং জর্ডান নদীর অববাহিকাসহ বিশাল অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার স্বপ্ন দেখে আসছে। গোলান মালভূমি দখল এবং সেখানে বসতি স্থাপনের মাধ্যমে তারা দামেস্কের ওপর নজরদারি ও সামরিক চাপ অব্যাহত রেখেছে, যা আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম হুমকির মুখে ফেলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পরিচয়পত্র জটিলতা: দুই বছর বেতনহীন শিক্ষিকা, অভাবের তাড়নায় সন্তানের আত্মহত্যার চেষ্টা

‘বৃহত্তর ইসরাইল’ বাস্তবায়নের পথে ইরানকে বড় বাধা মনে করছে তেল আবিব

আপডেট সময় : ১১:০২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬