ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

নেতানিয়াহু হাঙ্গেরি সফরে এলে গ্রেপ্তারের ইঙ্গিত নতুন প্রধানমন্ত্রীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হাঙ্গেরি সফরে এলে তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী পেতের মাগিয়ার। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য রাষ্ট্র হিসেবে হাঙ্গেরি আইনি বাধ্যবাধকতা পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

পেতের মাগিয়ার বলেন, যদি কোনো ব্যক্তি আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত হন এবং তিনি হাঙ্গেরির ভূখণ্ডে প্রবেশ করেন, তবে তাকে আটক করা ছাড়া দেশটির কোনো বিকল্প নেই। উল্লেখ্য, গাজা যুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত সম্প্রতি নেতানিয়াহু এবং ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। হাঙ্গেরির পূর্ববর্তী সরকার ইসরাইলের বর্তমান প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখলেও নতুন প্রধানমন্ত্রীর এই কঠোর অবস্থান আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র জুলাই যোদ্ধাদের কাছে ঋণী: হুইপ নিজানের মন্তব্য

নেতানিয়াহু হাঙ্গেরি সফরে এলে গ্রেপ্তারের ইঙ্গিত নতুন প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৯:৫৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬