যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরিকল্পিত দ্বিতীয় দফার শান্তি আলোচনা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। সোমবার যুক্তরাষ্ট্র ইরানের একটি কার্গো জাহাজ জব্দ করার পর দুই দেশের মধ্যকার উত্তেজনা চরমে পৌঁছেছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় তেহরান মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের আলোচনায় বসার সম্ভাবনা নাকচ করে দিয়েছে।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পাকিস্তানে শান্তি আলোচনার প্রস্তুতির অংশ হিসেবে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় ২০ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করা হলেও, আলোচনা শুরু হওয়া নিয়ে সংশয় কাটছে না। এদিকে, বৈশ্বিক বাজারে এই অনিশ্চয়তার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে, যার ফলে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি জানিয়েছেন, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধই শান্তি প্রতিষ্ঠার পথে প্রধান বাধা হিসেবে দাঁড়িয়েছে।
রিপোর্টারের নাম 






















