যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রী লরি শাভেজ-ডিরেমার তার পদ থেকে পদত্যাগ করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। সোমবার এক বার্তায় তিনি জানান, দায়িত্বের মেয়াদ শেষ পর্যায়ে থাকলেও তিনি আমেরিকান শ্রমিকদের কল্যাণে কাজ চালিয়ে যাবেন এবং ভবিষ্যতে বেসরকারি খাতে যুক্ত হওয়ার পরিকল্পনা করছেন। তার এই পদত্যাগের সিদ্ধান্তের ফলে ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসন থেকে একাধিক উচ্চপদস্থ কর্মকর্তার বিদায় এবং মন্ত্রিসভায় নারীদের পদে ঘনঘন পরিবর্তনের ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে। লরি শাভেজের বিদায়ের পেছনে ব্যক্তিগত এবং দাপ্তরিক নানা বিতর্কের যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে তার মন্ত্রণালয়ের তরুণ নারী কর্মীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ ও বৈরী কর্মপরিবেশ নিয়ে ওঠা অভিযোগগুলো বেশ গুরুত্ব পেয়েছে। যদিও এসব অভিযোগের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি, তবুও চাপের মুখে তাকে সরে দাঁড়াতে হয়েছে। তার পরিবর্তে এখন থেকে কিথ সন্ডারলিং ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
রিপোর্টারের নাম 
























