যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আর না বাড়ার ইঙ্গিত দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, ওয়াশিংটন সময় বুধবার সন্ধ্যা পর্যন্ত এই যুদ্ধবিরতি বহাল থাকবে। এর মধ্যে কোনো সুনির্দিষ্ট চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা ‘একেবারেই ক্ষীণ’ বলে মন্তব্য করেছেন তিনি।
ব্লুমবার্গকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি এই মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুব একটা দেখছি না।’ তিনি আরও যোগ করেন, ‘একটি বাজে চুক্তিতে সই করার জন্য আমি কোনো তাড়াহুড়ো করব না। হাতে আমাদের যথেষ্ট সময় আছে।’ নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো সমঝোতা না হয়, তবে কি যুদ্ধ পুনরায় শুরু হবে? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প দৃঢ়তার সঙ্গে বলেন, ‘যদি চুক্তি না হয়, তবে আমি অবশ্যই তেমনটা (যুদ্ধ শুরু) মনে করছি।’ তার এই মন্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।
রিপোর্টারের নাম 
























