ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

অদ্ভুত অজুহাতে মিয়ানমারে স্যানিটারি প্যাড নিষিদ্ধ করল জান্তা সরকার

মিয়ানমারে নারীদের অতি প্রয়োজনীয় স্বাস্থ্যপণ্য স্যানিটারি প্যাড ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির জান্তা সরকার। সেনাবাহিনীর দাবি, প্রতিরোধ যোদ্ধারা এই প্যাডগুলো চিকিৎসাকাজে এবং জুতার ভেতরে ঘাম শোষণের জন্য ব্যবহার করছে। মূলত বিদ্রোহীদের রসদ সরবরাহ বন্ধ করার ‘ফোর কাট’ কৌশলের অংশ হিসেবেই এই অমানবিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিষেধাজ্ঞার ফলে মান্দালয় ও সাগাইংয়ের সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতু দিয়ে প্যাড পরিবহন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। নারী অধিকার কর্মীরা জানিয়েছেন, জান্তা সরকারের এই সিদ্ধান্ত সাধারণ নারীদের মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে ফেলছে। চিকিৎসকরা বলছেন, স্যানিটারি প্যাড দিয়ে গুলির ক্ষত সারানো সম্ভব নয় এবং এটি পর্যাপ্ত রক্ত শোষণও করতে পারে না। জান্তা সরকারের এই সিদ্ধান্তকে ‘নারীবিদ্বেষী’ হিসেবে আখ্যায়িত করেছেন সংশ্লিষ্টরা। এর ফলে নারীরা অস্বাস্থ্যকর বিকল্প ব্যবহারে বাধ্য হচ্ছেন, যা দীর্ঘমেয়াদী সংক্রমণের কারণ হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পরিচয়পত্র জটিলতা: দুই বছর বেতনহীন শিক্ষিকা, অভাবের তাড়নায় সন্তানের আত্মহত্যার চেষ্টা

অদ্ভুত অজুহাতে মিয়ানমারে স্যানিটারি প্যাড নিষিদ্ধ করল জান্তা সরকার

আপডেট সময় : ১১:৫০:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬