ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ইসরায়েলি মৃত্যুদণ্ড আইনের প্রতিবাদে মরক্কোয় উত্তাল জনতা

ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়ন এবং নতুন করে মৃত্যুদণ্ড কার্যকর করার লক্ষে ইসরায়েলের বিতর্কিত আইনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে মরক্কো। দেশটির রাজধানী রাবাতে হাজার হাজার মানুষ এই আইনের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

বিক্ষোভকারীরা রাবাতের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন। সমাবেশে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনি পতাকা ও ব্যানার প্রদর্শন করে ইসরায়েলি আগ্রাসন এবং গাজায় চলমান যুদ্ধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। বিক্ষোভে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মীরা ইসরায়েলের সাথে মরক্কোর সম্পর্ক স্বাভাবিকীকরণের পূর্ববর্তী চুক্তিরও কঠোর সমালোচনা করেন।

উল্লেখ্য, সম্প্রতি ইসরায়েলি সামরিক আদালত অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিভিন্ন কর্মকাণ্ডকে ‘সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যা দিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রেখে নতুন আইন প্রণয়ন করেছে। এই আইনের ফলে কারাবন্দী ফিলিস্তিনিদের জীবন চরম ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন মানবাধিকার কর্মীরা। মরক্কোর এই বিশাল প্রতিবাদ সমাবেশ মূলত সেই আশঙ্কারই বহিঃপ্রকাশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গণভোটের প্রস্তাব প্রত্যাখ্যানে সরকারের ওপর ক্ষুব্ধ লক্ষ্মীপুর জেলা জামায়াত

ইসরায়েলি মৃত্যুদণ্ড আইনের প্রতিবাদে মরক্কোয় উত্তাল জনতা

আপডেট সময় : ০১:০৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬