ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

চুক্তি না মানলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে চরম হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরান যদি প্রস্তাবিত চুক্তিতে রাজি না হয়, তবে দেশটির সমস্ত বিদ্যুৎকেন্দ্র এবং গুরুত্বপূর্ণ সেতুগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই কড়া বার্তা দেন। ট্রাম্পের দাবি, ইরান সম্প্রতি হরমুজ প্রণালিতে ব্রিটিশ ও ফরাসি মালবাহী জাহাজে গুলি চালিয়েছে, যা বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

ট্রাম্প আরও জানান, তার প্রতিনিধি দল আলোচনার উদ্দেশ্যে পাকিস্তানের ইসলামাবাদের পথে রয়েছে এবং মঙ্গলবার সকালে তারা সেখানে পৌঁছাবেন। ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার সাম্প্রতিক ঘোষণার সমালোচনা করে তিনি বলেন, মার্কিন অবরোধের কারণে এই পথটি এমনিতেই সংকুচিত, তারা না জেনেই আমাদের কাজে সহায়তা করছে।

মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র একটি অত্যন্ত ন্যায্য এবং যুক্তিসঙ্গত চুক্তির প্রস্তাব দিচ্ছে। ইরান যদি এই প্রস্তাব গ্রহণ না করে, তবে মার্কিন সামরিক শক্তি ব্যবহার করে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো খুব দ্রুত ও সহজে ধ্বংস করে দেওয়া হবে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এমন কঠোর মন্তব্য বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত সেনারা’, শত্রুকে কড়া হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

চুক্তি না মানলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

আপডেট সময় : ০৮:৩১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬