পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে তুরস্কের প্রভাব কমাতে গ্রিস ও সাইপ্রাসকে ঢাল হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও তুরস্ক ও গ্রিসের মধ্যে সমুদ্রসীমা এবং খনিজ সম্পদ অনুসন্ধান নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এই বিভেদকে কাজে লাগিয়ে ইসরায়েল নিজের কৌশলগত অবস্থান শক্ত করার পরিকল্পনা করছে। মূলত এজিয়ান সাগর ও সাইপ্রাস ইস্যু নিয়ে দেশগুলোর মধ্যে যে টানাপোড়েন চলছে, তা এখন আঞ্চলিক রাজনীতির অন্যতম প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
ভৌগোলিকভাবে অত্যন্ত সংকীর্ণ দেশ হওয়ায় ইসরায়েলের অর্থনীতি এবং জ্বালানি নিরাপত্তা অনেকাংশেই ভূমধ্যসাগরের ওপর নির্ভরশীল। সমুদ্র উপকূলে বিশাল গ্যাসক্ষেত্রের আবিষ্কার এবং বাণিজ্যিক পথ সচল রাখা ইহুদি রাষ্ট্রটির জন্য অস্তিত্বের প্রশ্ন। অন্যদিকে, তুরস্ক লিবিয়ার সঙ্গে চুক্তি করে নিজের অধিকার প্রতিষ্ঠার যে চেষ্টা করছে, তাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইসরায়েল ও তার মিত্ররা। এই বহুমুখী স্বার্থের দ্বন্দ্বে তুরস্ককে কোণঠাসা করার জন্য গ্রিস ও গ্রিক সাইপ্রাসের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠতা দিন দিন বাড়ছে।
রিপোর্টারের নাম 





















