ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আমিরাত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনে এক জরুরি বৈঠকে মিলিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের শীর্ষ কূটনীতিকরা। আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এই আঞ্চলিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা এবং ইরানের পক্ষ থেকে আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোর ওপর সম্ভাব্য উসকানি ও হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ইভেট কুপার আমিরাতের সার্বভৌমত্ব রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে যুক্তরাজ্যের সংহতি ও পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান যুক্তরাজ্যের এই সহযোগিতামূলক অবস্থানকে স্বাগত জানিয়ে বলেন, এটি দুই দেশের দীর্ঘদিনের শক্তিশালী কূটনৈতিক সম্পর্কেরই প্রতিফলন। তবে এই বৈঠক প্রসঙ্গে যুক্তরাজ্যের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত প্রায় ২৫ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৭

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আমিরাত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

আপডেট সময় : ১০:৫৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬