ঢাকা ০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ইসরায়েলকে ‘মহান মিত্র’ আখ্যা দিয়ে ট্রাম্পের ভূয়সী প্রশংসা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অন্যতম শ্রেষ্ঠ ও বিশ্বস্ত মিত্র হিসেবে বর্ণনা করেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি ইসরায়েলিদের সাহসিকতা ও রণকৌশলের প্রশংসা করে বলেন, তারা জানে কীভাবে প্রতিকূল পরিস্থিতিতে জয় ছিনিয়ে আনতে হয়।

ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, ইসরায়েলকে কেউ পছন্দ করুক বা না করুক, তারা বরাবরই যুক্তরাষ্ট্রের পাশে থেকে নিজেদের প্রমাণ করেছে। তিনি ইসরায়েলি বাহিনীকে সাহসী, নির্ভীক এবং বুদ্ধিমান হিসেবে অভিহিত করে বলেন, চাপের মুখে যখন অনেকেই পিছু হটে, তখন ইসরায়েল কঠোর লড়াই চালিয়ে যায়।

উল্লেখ্য, এর মাত্র একদিন আগেই লেবাননে আর কোনো বোমা হামলা না চালানোর জন্য ইসরায়েলকে সতর্ক করেছিলেন ট্রাম্প। তবে সর্বশেষ এই পোস্টে তিনি পুনরায় ইসরায়েলের প্রতি তার দৃঢ় সমর্থনের কথা ব্যক্ত করলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত প্রায় ২৫ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৭

ইসরায়েলকে ‘মহান মিত্র’ আখ্যা দিয়ে ট্রাম্পের ভূয়সী প্রশংসা

আপডেট সময় : ১০:৫৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬