ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

‘হরমুজ প্রণালী বন্ধ করা অর্থনৈতিক সন্ত্রাস’, ইরানকে কড়া হুঁশিয়ারি আমিরাতের

হরমুজ প্রণালী বন্ধের পদক্ষেপকে ‘অর্থনৈতিক সন্ত্রাস’ হিসেবে অভিহিত করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সাঈদ বিন মুবারক আল হাজেরি এক সাক্ষাৎকারে বলেন, এই ধরনের কর্মকাণ্ড বৈশ্বিক অর্থনীতির জন্য মারাত্মক হুমকি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত অবিলম্বে এর মোকাবিলা করা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া ওই সাক্ষাৎকারে আল হাজেরি ইরানের কঠোর সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের যেকোনো টেকসই সমাধানে হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ ও নিঃশর্তভাবে’ পুনরায় চালু রাখার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। তাঁর মতে, ইরানকে ঘিরে চলমান উত্তেজনায় কেবল একটি সাধারণ যুদ্ধবিরতি যথেষ্ট নয়।

আমিরাতের এই শীর্ষ কূটনীতিক আরও বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে হলে ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার পাশাপাশি তাদের প্রক্সি গোষ্ঠীগুলোর তৎপরতা বন্ধ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের আগ্রাসন রোধে বাধ্যতামূলক নিশ্চয়তা এবং জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। অন্যথায় বিশ্ব জ্বালানি নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্য বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাবলিক পরীক্ষায় দীর্ঘদিনের ‘নীরব বহিষ্কার’ প্রথা বাতিল

‘হরমুজ প্রণালী বন্ধ করা অর্থনৈতিক সন্ত্রাস’, ইরানকে কড়া হুঁশিয়ারি আমিরাতের

আপডেট সময় : ০৯:৫৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬