ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের কঠোর হুঁশিয়ারি

পারস্য উপসাগর ও ওমান সাগরের সংযোগস্থল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর কঠোর হুঁশিয়ারি জারি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। দেশটির নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ অভিমুখে অগ্রসর হওয়া যেকোনো জাহাজকে শত্রুর সহযোগী হিসেবে গণ্য করা হতে পারে এবং প্রয়োজনে সেগুলোকে লক্ষ্যবস্তু বানানো হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিতে প্রচারিত এক বিবৃতিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।

বিবৃতিতে আইআরজিসি স্পষ্ট করেছে যে, পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত কোনো জাহাজ যেন পূর্ব অনুমতি বা নির্দিষ্ট নির্দেশ ছাড়া অবস্থান পরিবর্তন না করে। এছাড়া হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে দেওয়া কোনো বিবৃতির কোনো বৈধতা নেই বলেও দাবি করেছে ইরান। এই উত্তেজনাকর পরিস্থিতিতে জাহাজ মালিক ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে শুধুমাত্র আইআরজিসি’র আনুষ্ঠানিক চ্যানেলের তথ্য অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে ইরান তার জলসীমায় কড়া নজরদারি বজায় রাখছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত প্রায় ২৫ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৭

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের কঠোর হুঁশিয়ারি

আপডেট সময় : ০৯:৫২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬