সাম্প্রতিক কয়েক সপ্তাহের যুদ্ধে ইরান সামরিক ও কৌশলগতভাবে বিজয় লাভ করেছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি জানিয়েছেন, ইরান কেবল তখনই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যখন তাদের নির্ধারিত শর্তগুলো মেনে নেওয়া হয়েছে। জাতীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি হুশিয়ারি দিয়ে বলেন, শত্রুপক্ষ তাদের কোনো দাবি ইরানের ওপর চাপিয়ে দিতে পারেনি।
গালিবাফ আরও উল্লেখ করেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিসহ সামুদ্রিক রুটগুলো এখনও ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তার মতে, চলমান এই আলোচনা ও যুদ্ধবিরতি মূলত তাদের দীর্ঘ সংগ্রামেরই একটি অংশ। নিজেদের অধিকার প্রতিষ্ঠায় ইরান কোনো আপস করবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 





















