ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

যুদ্ধবিরতির মাঝেই দক্ষিণ লেবাননে সংঘাত: এক ইসরায়েলি সেনা নিহত

লেবাননের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে নতুন করে সংঘাতের খবর পাওয়া গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ লেবাননে লড়াই চলাকালে গুরুতর আহত হয়ে এক ইসরায়েলি সেনা মারা গেছেন। এই ঘটনায় আরও অন্তত তিনজন সেনাসদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত ১৬ এপ্রিল থেকে দুই দেশের মধ্যে ১০ দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সীমান্ত এলাকায় উত্তেজনা কমেনি। আইডিএফ দাবি করেছে, তারা সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় তারা প্রস্তুত। যুদ্ধবিরতির শর্ত মেনেই তারা দক্ষিণ লেবাননে নিজেদের অবস্থান সুসংহত করছে বলেও দাবি ইসরায়েলি বাহিনীর।

অন্যদিকে, লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধবিরতি চলাকালীন ইসরায়েলি বিমান হামলায় তাদের একজন নাগরিক নিহত হয়েছেন। এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া আবারও চ্যালেঞ্জের মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকার বুকে মোহাম্মদপুর যেন ‘অপরাধের রাজধানী’

যুদ্ধবিরতির মাঝেই দক্ষিণ লেবাননে সংঘাত: এক ইসরায়েলি সেনা নিহত

আপডেট সময় : ০৬:৪৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬