ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ইউক্রেনের কিয়েভে বন্দুকধারীর তাণ্ডব: নিহত ৬, শিশুসহ আহত ১৪

ইউক্রেনের রাজধানী কিয়েভে এক বন্দুকধারীর অতর্কিত হামলায় অন্তত ছয়জন নিহত এবং শিশুসহ আরও ১৪ জন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার কিয়েভের দক্ষিণ অঞ্চলের হোলোসিভস্কি জেলায় এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে। হামলাকারী প্রথমে রাস্তায় সাধারণ পথচারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে এবং পরে পার্শ্ববর্তী একটি সুপারমার্কেটে ঢুকে বেশ কয়েকজনকে জিম্মি করে।

ঘটনার ভয়াবহতা বর্ণনা করে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, হামলাকারীর গুলিতে ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়। এছাড়া সুপারমার্কেটের ভেতরে জিম্মি থাকা আরও একজনকে হত্যা করে ওই বন্দুকধারী। আহতের মধ্যে ১২ বছর বয়সী এক শিশু রয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেনকো জানান, পুলিশ প্রায় ৪০ মিনিট ধরে হামলাকারীকে আত্মসমর্পণের জন্য বোঝানোর চেষ্টা করেছিল। সে সময় তাকে আহতদের চিকিৎসার সুযোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও সে কোনো সাড়া দেয়নি। এক পর্যায়ে জিম্মিকে হত্যা করলে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং সংঘর্ষের এক পর্যায়ে হামলাকারী নিহত হয়। তবে কী কারণে এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত প্রায় ২৫ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৭

ইউক্রেনের কিয়েভে বন্দুকধারীর তাণ্ডব: নিহত ৬, শিশুসহ আহত ১৪

আপডেট সময় : ০৬:৪৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬