ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ভোলার দৌলতখানে শিশু ধর্ষণ মামলায় দুই অভিযুক্তকে জেলহাজতে প্রেরণ

ভোলার দৌলতখান উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই আসামিকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার একটি বাগানে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটি বাড়ির পাশের একটি দোকানে যাওয়ার সময় ইব্রাহিম (২৭) ও ফারুক (৪২) নামে দুই মাটি কাটা শ্রমিক তাকে ডেকে পার্শ্ববর্তী একটি বাগানে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্ত ইব্রাহিম ওই এলাকারই বাসিন্দা এবং ফারুক পার্শ্ববর্তী ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুন্দরবন সীমান্তে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া নজরদারি

ভোলার দৌলতখানে শিশু ধর্ষণ মামলায় দুই অভিযুক্তকে জেলহাজতে প্রেরণ

আপডেট সময় : ১২:১৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬