ইরানের হামলার পরিপ্রেক্ষিতে কুয়েত সরকার নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। বৃহস্পতিবার কুয়েতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিট থেকে আকাশসীমা বন্ধ রাখা হবে এবং ফ্লাইটগুলোকে বিকল্প বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হবে।
একটি বিবৃতিতে সংস্থাটি জানায়, কুয়েত রাষ্ট্রের ওপর ইরানি হামলা এবং এর ফলে এই অঞ্চলে বেসামরিক বিমান চলাচলের জন্য সৃষ্ট সম্ভাব্য ঝুঁকির কথা বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তারা আরও উল্লেখ করে যে, পরিস্থিতি স্বাভাবিক হলে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মূল্যায়নের ভিত্তিতে বিপদের কারণগুলো দূর হওয়ার সঙ্গে সঙ্গেই আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হবে এবং বিমান চলাচল স্বাভাবিক হবে।
রিপোর্টারের নাম 























