ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

চুরি করতে গিয়ে পাঁচতলা থেকে পড়ে চোরের মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কুলিয়ারচরে চুরি করতে গিয়ে পাঁচতলা ভবন থেকে পড়ে আকাশ (২৫) নামে এক চোরের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের জামান টাওয়ারে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আকাশ পৌরসভার ৫নং ওয়ার্ডের চারারবন এলাকার জুয়েল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার প্রায় ৩০ মিনিট আগে কুলিয়ারচর মডেল মসজিদ থেকে এসির পাইপ ও বৈদ্যুতিক তার চুরির অভিযোগে আকাশকে স্থানীয় লোকজন ধাওয়া করে। এরপর তিনি সেখান থেকে সরে গিয়ে কুলিয়ারচর বাজারের পাঁচতলা ভবন জামান টাওয়ারে ওঠেন। ভবনের ভেতরে তাকে দেখতে পেয়ে কয়েকজন লোক ‘চোর, চোর’ বলে ধাওয়া করলে, পালানোর সময় তিনি ভবন থেকে নিচে ছিটকে পড়েন।

এ সময় নিচে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশার ওপর আছড়ে পড়ে রাস্তায় ছিটকে পড়েন আকাশ। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

কুলিয়ারচর থানা পুলিশ সূত্রে জানা গেছে, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুন্দরবন সীমান্তে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া নজরদারি

চুরি করতে গিয়ে পাঁচতলা থেকে পড়ে চোরের মৃত্যু

আপডেট সময় : ০৯:৩০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬