ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

জর্ডানের বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৪০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলায় বিমানঘাঁটির নিয়ন্ত্রণ কেন্দ্র এবং মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে।

আইআরজিসি আরও জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমানকেও হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে যাতায়াতের চেষ্টা করা যেকোনো নৌযানকে লক্ষ্যবস্তু করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে পুলিশের বড় অভিযান: ৪২ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

জর্ডানের বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা

আপডেট সময় : ১০:৪০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬