ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

জামালপুর সীমান্তে পুশইনের চেষ্টা: শূন্যরেখায় মানবেতর জীবন কাটছে বৃদ্ধের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:১৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক এক বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত কয়েকদিন ধরে ওই ব্যক্তি দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় আটকা পড়ে মানবেতর জীবনযাপন করছেন। খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টিতে ভিজে এবং অনাহারে দিন কাটছে প্রায় ৬০ বছর বয়সী ওই বৃদ্ধের।

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, ভারতের আসাম রাজ্যের নন্দীরচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই বৃদ্ধকে ঝাউডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা চালায়। খবর পেয়ে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা স্থানীয়দের সহায়তায় দ্রুত সীমান্তে অবস্থান নেন এবং পুশইন প্রতিহত করেন। বিএসএফের বাধার মুখে ওই ব্যক্তি ভারতেও ফিরতে পারছেন না, ফলে তিনি সীমান্তরেখায় আটকা পড়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃদ্ধের চোখেমুখে চরম আতঙ্ক ও ক্লান্তির ছাপ স্পষ্ট।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, বিএসএফ বেশ কিছুদিন ধরেই এই সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইনের চেষ্টা চালাচ্ছে। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। তবে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে পুলিশের বড় অভিযান: ৪২ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

জামালপুর সীমান্তে পুশইনের চেষ্টা: শূন্যরেখায় মানবেতর জীবন কাটছে বৃদ্ধের

আপডেট সময় : ০৩:১৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬