জাতীয় সংসদে প্রবাসীদের অবর্ণনীয় কষ্ট ও ত্যাগের বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার সংসদে বক্তব্য রাখার সময় তিনি প্রবাসীদের দেশের ‘যোদ্ধা’ হিসেবে অভিহিত করেন এবং তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতির চাকা সচল রাখলেও তারা প্রায়ই অবহেলা ও ভোগান্তির শিকার হন, যা অত্যন্ত দুঃখজনক।
ডা. শফিকুর রহমানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রবাসীদের বীরত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে দেশের প্রতিটি সংকটে প্রবাসীরা অসামান্য অবদান রেখেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াত আমিরের বক্তব্যকে অত্যন্ত গঠনমূলক ও জাতীয় নেতার সুলভ বলে অভিহিত করে জানান যে, সরকার প্রবাসীদের সমস্যা সমাধানে এবং তাদের যথাযথ সম্মান নিশ্চিতে আন্তরিকভাবে কাজ করছে।
রিপোর্টারের নাম 






















