অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সীমিত সম্পদের মধ্যেই সকল নাগরিককে স্বস্তি দিতে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বাজেট অধিবেশনের আগে মন্ত্রিসভা বৈঠকে যোগ দেওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন এবং জনগণের জীবনমানের উন্নতির বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেটের প্রতিটি খণ্ড নির্ধারণ করা হয়েছে। এবারের বাজেটের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিন পর একটি নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট উপস্থাপিত হতে যাচ্ছে। ফলে জাতির প্রত্যাশা ও আকাঙ্ক্ষাও অনেক বেশি। সেই প্রত্যাশা, চিন্তা-ভাবনা ও ভবিষ্যৎ লক্ষ্য সামনে রেখেই বাজেট প্রণয়নের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, যতটুকু সামর্থ্য রয়েছে, তার মধ্যেই এই বাজেট করতে হয়েছে। একটি বিধ্বস্ত ও ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে স্থিতিশীলতার পথে নিয়ে গিয়ে আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য রয়েছে। সেই লক্ষ্য অর্জনের একটি প্রচেষ্টা এই বাজেটে প্রতিফলিত হয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন।
রিপোর্টারের নাম 




















