ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

গফরগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, মাদক কারবারিকে দায়ী করছে পরিবার

ময়মনসিংহের গফরগাঁওয়ে পূর্বশত্রুতার জেরে রিফাত মিয়া (২০) নামে এক কলেজছাত্রকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত রিফাত গফরগাঁও সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। গত শনিবার বিকেলে উপজেলার রাওনা ইউনিয়নের পাঁচুয়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পরিবারের অভিযোগ, প্রতিবেশী মনির হোসেন নামে এক চিহ্নিত মাদক কারবারির সঙ্গে রিফাতের পূর্ববিরোধ ছিল। এরই জেরে মনির ধারালো অস্ত্র দিয়ে রিফাতকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় এই মেধাবী ছাত্রকে প্রাণ দিতে হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘাতককে ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুন্দরবন সীমান্তে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া নজরদারি

গফরগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, মাদক কারবারিকে দায়ী করছে পরিবার

আপডেট সময় : ১১:০০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬