রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাধারণ শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলাম তারেককে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে কাফরুল থানার পুলিশ আসামিকে আদালতে হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানায়।
আদালত সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর এলাকায় শাহ আলী প্লাজার সামনে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। সেই হামলায় বশির উদ্দিন নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এই ঘটনায় গত ১০ অক্টোবর কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, তারেক আগে থেকেই অন্য একটি মামলায় কারাগারে ছিলেন এবং তদন্তের স্বার্থে তাকে এই নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























