ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

বাঁশখালীতে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারী আটক, ট্রাক জব্দ

বাঁশখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদককারবারীকে আটক করেছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কালীপুর গুনাগরি খাসমহলের উত্তর পাশের চট্টগ্রাম-বাঁশখালী আঞ্চলিক মহাসড়কের ঈমানদার মার্কেটের সামনে থেকে এই মাদককারবারীকে আটক ও ট্রাকটি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালীর অপারেশন অফিসার (এসআই) মো. আরিফ হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, গুনাগরি খাসমহলের উত্তর পাশের চট্টগ্রাম-বাঁশখালী আঞ্চলিক মহাসড়কের ঈমানদার মার্কেটের সামনে একটি ট্রাক দীর্ঘ সময় ধরে অপেক্ষারত অবস্থায় ছিল। সন্দেহজনকভাবে ট্রাকটিতে (রেজিস্ট্রেশন নং ঢাকা-মেট্রো-ন-১৩-৯২০৫) পুলিশ তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ চালক হাফিজ হাওলাদার (২৮)কে আটক করে। আটককৃত হাফিজ হাওলাদার বাগেরহাট জেলার বাগেরহাট সদর বৈটপুর ইউপির ভদ্রপাড়া এলাকার মৃত জব্বার হাওলাদারের পুত্র। এই ঘটনায় হাফিজ হাওলাদারের বিরুদ্ধে এসআই আরিফ হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন, মাদক ও ইয়াবা নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা মহাপরিকল্পনায় বদলে যাবে উত্তরবঙ্গের ভাগ্য, স্থায়ী সমাধানের আশ্বাস পানি সম্পদ মন্ত্রীর

বাঁশখালীতে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারী আটক, ট্রাক জব্দ

আপডেট সময় : ০৪:১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬