আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। জুলাই গণহত্যার মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদানকারী এই বিচারপতির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো নিয়ন্ত্রণে নিয়ে হ্যাকাররা অপকর্ম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ বিচারপতির মোবাইল ফোনে প্রথম ত্রুটি ধরা পড়ে এবং ১৮ মার্চ অ্যাকাউন্টগুলো হ্যাকারদের দখলে চলে যায়। ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার সহায়তায় বর্তমানে মোবাইল ফোনটি হ্যাকারমুক্ত করা সম্ভব হলেও ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো এখনও উদ্ধার করা যায়নি। ধারণা করা হচ্ছে, কোনো ক্ষতিকর লিংক বা অননুমোদিত অ্যাপের মাধ্যমে এই সাইবার আক্রমণের ঘটনা ঘটেছে।
বিষয়টি নিয়ে ইতিমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) অবহিত করা হয়েছে। ঘটনার পর ট্রাইব্যুনালের প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং এই হ্যাকিংয়ের পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
রিপোর্টারের নাম 

























