ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

বাবুগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ

বরিশালের বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. রাফিন তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাধবপাশা ইউনিয়নের ছাতিয়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাফিন তালুকদার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছাতিয়া গ্রামের মো. সিরাজুল ইসলাম তালুকদারের ছেলে। তিনি সরকারি বরিশাল কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী। পরিবারের দাবি, মায়ের অসুস্থতার খবর পেয়ে তিনি বাড়িতে এসেছিলেন।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া রাফিন তালুকদার বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাতে চাননি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ ওমর ফারুক ত্রিপুরার শাহাদাতবার্ষিকীতে চবিতে দোয়া মাহফিল ও ন্যায়বিচারের দাবি

বাবুগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ

আপডেট সময় : ০৯:৪৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬