ঢাকা ১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বুধবার দুপুরে আইন মন্ত্রণালয় সূত্রে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আজই এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে।

নিয়োগ পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার কাজল মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সবার সহযোগিতায় অত্যন্ত নিষ্ঠার সাথে অর্পিত এই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে চান তিনি। উল্লেখ্য, ব্যারিস্টার কাজল এর আগে বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই প্রাক্তনী ১৯৯৬ সালে সুপ্রিম কোর্টে আইন পেশা শুরু করেন। ওকালতির পাশাপাশি তিনি পেশাদার সাংবাদিকতার সাথেও যুক্ত ছিলেন। সম্প্রতি বিদায়ী অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করার পর পদটি শূন্য হয়। পরবর্তীতে আসাদুজ্জামান সংসদ সদস্য নির্বাচিত হয়ে আইনমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ১১ ইসরাইলি সেনা আহত, আশঙ্কাজনক ৩

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

আপডেট সময় : ০২:৫৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬