ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে বাংলাদেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে আইন মন্ত্রণালয় সূত্রে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি দেশের আইন অঙ্গনে একজন মেধাবী ও অভিজ্ঞ আইনজীবী হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করেছেন।

ব্যারিস্টার কাজল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন এবং ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হিসেবে পেশাজীবন শুরু করেন। ওকালতির পাশাপাশি কর্মজীবনের শুরুতে তিনি কিছুকাল সাংবাদিকতা পেশার সঙ্গেও যুক্ত ছিলেন। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার এই কৃতি সন্তান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই মেয়াদে নির্বাচিত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক জীবনে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে তাকে দলটির আইনি সহায়তা সাব-কমিটির টিম লিডার করা হয়েছিল। দেশের বিভিন্ন আলোচিত ও সাংবিধানিক মামলার শুনানিতে তার বলিষ্ঠ ভূমিকা ও আইনি পাণ্ডিত্য তাকে সর্বমহলে গ্রহণযোগ্য করে তুলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সহিংসতা বাড়লে সনাতনীদের জন্য পৃথক প্রদেশ গঠনের হুঁশিয়ারি: আইনজীবী চৈতালী চক্রবর্তী

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

আপডেট সময় : ০২:৫৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬