ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণা, অভিযুক্ত সালাম রিমান্ডে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পার্সোনাল সেক্রেটারি (পিএস) পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে মো. আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মো. বুলবুল আহমেদ আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করলেও আদালত তা নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন। আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সূত্রমতে, অভিযুক্ত মো. আব্দুস সালাম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এই ভুয়া পরিচয়ের আড়ালে তিনি অবৈধ আর্থিক লেনদেন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগ বাণিজ্যসহ নানা অপরাধমূলক কাজ করে আসছিলেন। সরকারের বিভিন্ন পর্যায়ে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য পৌঁছানোর পর তদন্ত শুরু হয়। প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই এবং প্রমাণের ভিত্তিতে গোয়েন্দা বাহিনীর একটি দল ভোরে আগারগাঁও এলাকায় সালামের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সহিংসতা বাড়লে সনাতনীদের জন্য পৃথক প্রদেশ গঠনের হুঁশিয়ারি: আইনজীবী চৈতালী চক্রবর্তী

প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণা, অভিযুক্ত সালাম রিমান্ডে

আপডেট সময় : ০৯:২৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬