ঢাকা ১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

জিয়াউর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য: জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মানহানি মামলায় জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, এদিন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাদের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে আদালত জামিনের আদেশ দেন। এর আগে ২০২৪ সালের আগস্ট মাসে আইনজীবী জিয়াউল হক বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছিলেন, যেখানে জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময়ে করা বিতর্কিত মন্তব্যগুলোকে ভিত্তি হিসেবে ধরা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বিভিন্ন টক শো এবং সেমিনারে সাবেক বিচারপতি মানিক ও সাবেক দুই মন্ত্রী জিয়াউর রহমানকে ‘রাজাকার’ ও ‘মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী’ হিসেবে অভিহিত করেছিলেন। এসব মন্তব্যের মাধ্যমে দেশের ইতিহাস ও একজন বীর মুক্তিযোদ্ধাকে হেয় করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছিল। পিবিআইকে এই মামলার তদন্তের দায়িত্ব দিয়েছিল আদালত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ১১ ইসরাইলি সেনা আহত, আশঙ্কাজনক ৩

জিয়াউর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য: জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

আপডেট সময় : ০৪:৪৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬