মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

পদ্মায় উল্টে যাওয়া তেলবাহী লরি ১৭ ঘণ্টা পর উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ২৪ হাজার লিটার পামওয়েলসহ একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায় এবং পানিতে ডুবে যায়। ঘটনার প্রায় ১৭ ঘণ্টা পর বিআইডব্লিউটিএ, টিসি ও ফায়ার সার্ভিস এবং উদ্ধারকারী জাহাজের সম্মিলিত প্রচেষ্টায় ডুবে যাওয়া লরিটি অবশেষে উদ্ধার করা সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে পাটুরিয়া ফেরিঘাটের ৫নং পন্টুন এলাকা থেকে ডুবে যাওয়া লরিটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ-এর আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রবিউল আলম।

জানা গেছে, দুর্ঘটনাটি ঘটে বুধবার (১১ মার্চ) রাতে সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ৫নং ফেরি ঘাটে। তবে, সৌভাগ্যবশত লরির চালক ও হেলপারকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ডুবে যাওয়া তেলবাহী লরিটি ঝিনাইদহ-ঢ ৪১-০০৪২ নম্বরের দশ চাকার। লরিটি যশোর থেকে ২৪ হাজার লিটার সয়াবিন তেল নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। দৌলতদিয়া ঘাট থেকে ফেরিতে করে নদী পার হয়ে পাটুরিয়া ঘাটে নামার সময় এই দুর্ঘটনা ঘটে। ফেরি থেকে পন্টুন হয়ে সড়কে ওঠার সময় ঢালু পথে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ব্রেক বিকল হয়ে যাওয়ায় এটি সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লরির চালক শরীফ ও তাঁর সহকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় সৌর বিদ্যুৎ প্রকল্প: প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

পদ্মায় উল্টে যাওয়া তেলবাহী লরি ১৭ ঘণ্টা পর উদ্ধার

আপডেট সময় : ০৬:২৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬