মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী ফজল শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ এর আদালতের বিচারক নজরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ফজল শেখ রায়গঞ্জ উপজেলার পানাইগাতী গ্রামের মৃত ছবদের আলীর ছেলে। মামলার বরাত দিয়ে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হামিদুল ইসলাম দুলাল জানান, রায়গঞ্জ উপজেলা ক্ষুদ্র বাসুরিয়া গ্রামের আব্দুর রউফ খন্দকারের মেয়ে নুর মহলের সঙ্গে ফজল শেখের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল এবং ২০২১ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তাঁরা পুনরায় বিয়ে করে সংসার শুরু করেন। তবে, ২০২৩ সালের ২৬ জুন রায়গঞ্জ উপজেলার লক্ষীখোলা ব্রিজের পাশে একটি ইউক্যালিপটাস গাছ থেকে নুর মহলের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের ভাই ইয়াকুব হোসেন ফজল শেখকে আসামি করে মামলা দায়ের করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত ফজল শেখকে এই দণ্ড প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় সৌর বিদ্যুৎ প্রকল্প: প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৬:২৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬