ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

বাস পোড়ানো মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে, ৫ জন কারাগারে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ঝিনাইদহে বাস পোড়ানোর মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। একই মামলায় অপর পাঁচ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২য় আদালতের বিচারক এই আদেশ দেন।

রিমান্ডে নেওয়া দুই ছাত্রনেতা হলেন, ঝিনাইদহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির এবং ‘দ্য রেড জুলাই’ এর জেলা কমিটির আহ্বায়ক আবু হাসনাত তানাইম। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল, তবে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গত ৭ মার্চ দিবাগত রাতে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং এই ঘটনায় দায়ের করা মামলায় তাদের আসামি করা হয়েছে।

অন্যদিকে, আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদের সৃজনী ফিলিং স্টেশনে ভাংচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই পাঁচ নেতা হলেন—জেলা আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাশদীদ হাসান, যুগ্ম-আহ্বায়ক এজাজ হোসেন অন্তর এবং রাসেল হুসাইন। পুলিশ এই ঘটনায়ও তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল, তবে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ৭ মার্চ ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদের তাজ ফিলিং স্টেশনে পাম্প কর্মীদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফারদিন আহমেদ নিরব নিহত হন। পাম্পে তেল নেওয়া নিয়ে বাকবিতণ্ডার জেরে তাকে পিটিয়ে আহত করা হয়েছিল এবং হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এই ঘটনার পর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতার একটি ফিলিং স্টেশনে ভাংচুর চালায় এবং একই রাতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: পারস্য উপসাগরে আরো ৬ জাহাজে হামলা, আঞ্চলিক যুদ্ধabaalarba

বাস পোড়ানো মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে, ৫ জন কারাগারে

আপডেট সময় : ০৫:১৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬