হবিগঞ্জে ছাত্রদল কর্মীদের হামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আলিফের চোখ হারানোর ঘটনার প্রতিবাদে এবং তার প্রতি সংহতি প্রকাশ করে চোখে ব্যান্ডেজ বেঁধে জনসমক্ষে হাজির হয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই প্রতিবাদী রূপ নিয়ে বক্তব্য দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সভায় উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহসহ দলের শীর্ষ নেতারা। সভায় বক্তারা শহীদ পরিবার ও জুলাই বিপ্লবে আহতদের পুনর্বাসন এবং বিচারের দাবি পুনর্ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 
























