মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

সুন্দরবনে দস্যুতা প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান: অস্ত্র-গুলিসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সুন্দরবনের শেলা নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে সুন্দরবনের শেলা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা অবস্থান করছে। এর ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়।

অভিযান চলাকালে ওই এলাকা থেকে করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য ওসমান গণি (৩৮) কে আটক করা হয়। আটককৃত ওসমান গণি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা বলে জানা গেছে।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এলাকায় তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।

কোস্টগার্ড জানায়, আটক ওসমান গণি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত থেকে সুন্দরবনে ডাকাতির কার্যক্রমে অংশ নিচ্ছিল এবং ডাকাত দলের জন্য অস্ত্র ও গোলাবারুদ সরবরাহে সহযোগিতা করছিল। আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু পরিস্থিতি: ২৪ ঘণ্টায় তিন মৃত্যু, হাসপাতালে ৫৮০ নতুন রোগী

সুন্দরবনে দস্যুতা প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান: অস্ত্র-গুলিসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক

আপডেট সময় : ০৪:০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬