মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

মসজিদ কমিটি নিয়ে বিরোধ, ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে ১৬ জন আহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:০১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার একটি গ্রামে মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে নারীসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার জালিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতা বাদশা মিয়া ও আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে সৃষ্ট উত্তেজনার এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে বলে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় সৌর বিদ্যুৎ প্রকল্প: প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

মসজিদ কমিটি নিয়ে বিরোধ, ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে ১৬ জন আহত

আপডেট সময় : ০৩:০১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬