ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

গাজীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ চার, আতঙ্কিত জনতা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৫৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে চারজন ব্যক্তি দগ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে। আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার জেরে আশেপাশের শপিং মলগুলোতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। শত শত মানুষ ছোটাছুটি করতে গিয়ে আহতও হয়েছেন অনেকে।

দগ্ধ চারজন হলেন—রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২), ইয়াসিন মিয়া (৩৭) এবং সালাউদ্দিন। তাদের প্রথমে স্থানীয় আল হেরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয় এবং তা থেকে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের সাহিদ সুপার মার্কেটেও ছড়িয়ে পড়ে। আগুনের ফুলকি ছিটকে এসে কয়েকজন ব্যক্তি দগ্ধ হন। রবিউল ইসলাম নামের এক ব্যক্তির মাথায় আগুন লেগে যায়। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠাতে সহায়তা করেন। এই সময় আশপাশের মার্কেটগুলোর শত শত ব্যবসায়ী ও ক্রেতা আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত এলাকা ত্যাগ করতে শুরু করেন। অনেকে ছুটোছুটি করতে গিয়ে আহত হয়েছেন।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, ট্রান্সফরমার বিস্ফোরণের ফলে আগুনের ফুলকি ছিটকে এসে কয়েকজন আহত হয়েছেন, যাদের ঢাকায় পাঠানো হয়েছে। আগুন পাশের একটি তিনতলা ভবনেও ছড়িয়ে পড়েছিল এবং এতে কয়েকটি দোকানের মালপত্র পুড়ে গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে কবি আল মাহমুদের কবিতা আবৃত্তি করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

গাজীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ চার, আতঙ্কিত জনতা

আপডেট সময় : ০২:৫৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬