ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

পাটুরিয়া ঘাটে ব্রেক ফেল করে ২৪ হাজার লিটার তেলসহ লরি পদ্মায় ডুবে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটে ফেরি থেকে নামার সময় একটি লরির ব্রেক ফেল করায় সেটি প্রায় ২৪ হাজার লিটার তেলসহ পদ্মা নদীতে ডুবে গেছে। ঘটনা ঘটার ১৬ ঘণ্টারও বেশি সময় পার হয়ে গেলেও এখনও নিমজ্জিত তেলবোঝাই লরিটি উদ্ধার করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার এজিএম মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে লরিটি উদ্ধারের কাজ শুরু করেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং ফায়ার সার্ভিসও উদ্ধারকাজে অংশ নিয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যেই লরিটি উদ্ধার করা সম্ভব হবে।

বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে এই দুর্ঘটনা ঘটে। তবে, দুর্ঘটনায় লরির চালক ও হেলপারকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, ঝিনাইদহ-ঢাকা মেট্রো ল 41-0042 নম্বরের ১০ চাকার লরিটি যশোর থেকে ২৪ হাজার লিটার বাম্প ওয়েল নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিল। দৌলতদিয়া ঘাট থেকে ফেরিতে নদী পার হয়ে পাটুরিয়া ঘাটে নামার পর ফেরি থেকে পন্টুন হয়ে সড়কে ওঠার সময় ঢালু পথে লরিটি নিয়ন্ত্রণ হারায়। লরিটির ব্রেক হঠাৎ বিকল হয়ে যাওয়ায় সেটি পেছনের দিকে সরে গিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লরির চালক শরীফ ও তার সহকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অন্যদিকে, ডুবে যাওয়া লরিটি উদ্ধারের জন্য বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তৎপর রয়েছেন। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে।

এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী। তিনি জানান, ডুবে যাওয়া লরির চালক ও তার সহযোগীকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং লরিটি উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, যে স্থানে লরিটি ডুবেছে সেখানে পানির গভীরতা অনেক বেশি। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’-এর ক্রেন দিয়ে রেকারের সাথে বেঁধে লরিটি টেনে তোলার চেষ্টা করছেন ডুবুরিরা। এই প্রক্রিয়াগত কারণেই উদ্ধারকাজ সম্পন্ন করতে কিছুটা সময় লাগছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজদের তালিকা করছে পুলিশ: নাম কাটাতে ৫-২০ লাখ টাকা ঘুষের চাঞ্চল্যকর অভিযোগ

পাটুরিয়া ঘাটে ব্রেক ফেল করে ২৪ হাজার লিটার তেলসহ লরি পদ্মায় ডুবে

আপডেট সময় : ০১:৫৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬