ঢাকা ০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

বিয়ের প্রলোভনে স্বামী পরিত্যক্তা নারীকে গণধর্ষণের অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নোয়াখালীর হাতিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে এক স্বামী পরিত্যক্তা নারীকে (৩০) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিনজনকে আসামি করে ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী তিন সন্তানের জননী এবং তিনি স্বামী পরিত্যক্তা। এর আগে তার তিনটি বিয়ে হয়েছিল। তিনি বর্তমানে পুনরায় বিয়ের জন্য পাত্র খুঁজছিলেন। কিছুদিন আগে তিনি পরিচিত এক ব্যক্তিকে তার জন্য নতুন পাত্র ঠিক করে দিতে বলেন। পরে ওই ব্যক্তি একটি মোবাইল নম্বর দিলে তার সঙ্গে যোগাযোগ করতে বলে। যোগাযোগ করলে অভিযুক্ত ব্যক্তি বিয়ের কথা বলে বাইরে দেখা করার প্রস্তাব দেয় এবং জানায় তাকে খালার বাসায় নিয়ে যাবে।

বিয়ের প্রলোভনে পড়ে মঙ্গলবার সন্ধ্যায় ওই ব্যক্তি আফাজিয়া বাজার থেকে মোটরসাইকেলে করে নারীকে নলচিরা ইউনিয়নের কলাপাড়া এলাকার একটি তরমুজ খেতের পাহারার টংঘরে নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থান করা আরও দুজনসহ মোট তিনজন মিলে তাকে আটকে রেখে গণধর্ষণ করে। ভুক্তভোগী নারী অভিযুক্তদের মধ্যে একজনের নাম-পরিচয় পুলিশকে জানালেও বাকি দুজনের পরিচয় জানাতে পারেননি।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, মৌখিক অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজনের নাম-ঠিকানা জানা গেছে। অন্য দুইজনকে শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। নির্যাতনের শিকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য বৃহস্পতিবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমির বিরোধে শিক্ষকের দুই পা কাটার ঘটনায় অবশেষে মৃত্যু, গ্রেপ্তার দুই আসামি

বিয়ের প্রলোভনে স্বামী পরিত্যক্তা নারীকে গণধর্ষণের অভিযোগ

আপডেট সময় : ১২:৪৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬