ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

জনপ্রতিনিধিদের স্বচ্ছতার উদ্যোগ: সৌদি খেজুরের হিসাব প্রকাশ করলেন এমপি আখতার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সৌদি আরবের বাদশাহর উপহার হিসেবে আসা খেজুর বিতরণের হিসাব এবার প্রকাশ করেছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। এর আগে কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ তার ২১ দিনের কাজের স্বচ্ছতা তুলে ধরেছিলেন।

বুধবার দিবাগত রাত ৩:৪০ মিনিটে মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, কাউনিয়া ও পীরগাছা উপজেলার জন্য মোট ৩০ কার্টুন খেজুর বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে পীরগাছা উপজেলায় ১৮ কার্টুন এবং কাউনিয়া উপজেলায় ১২ কার্টুন, প্রতিটি কার্টনে ৮ কেজি করে খেজুর রয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পীরগাছা উপজেলার প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, এমপি আখতার হোসেন উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যেন এই খেজুরগুলো প্রতিটি ইউনিয়নের দুস্থ এতিমখানাগুলোতে সঠিকভাবে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিতরণ কার্যক্রম চলছে এবং প্রক্রিয়া শেষ হওয়ার পর কোন কোন মাদরাসা ও এতিমখানা সুবিধা পেয়েছে, তার পূর্ণাঙ্গ তালিকা জনসম্মুখে প্রকাশ করার নিশ্চয়তাও দেওয়া হয়েছে।

এমপি হাসনাত আবদুল্লাহর পূর্বেকার এই স্বচ্ছতার উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল এবং নেটিজেনরা নিজ নিজ এলাকার জনপ্রতিনিধিদের কাছেও এমন স্বচ্ছতা দাবি করেছিলেন। সেই দাবির প্রেক্ষিতেই এমপি আখতার হোসেন দ্রুত খেজুর বিতরণের হিসাব প্রকাশ করে স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপন করলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমির বিরোধে শিক্ষকের দুই পা কাটার ঘটনায় অবশেষে মৃত্যু, গ্রেপ্তার দুই আসামি

জনপ্রতিনিধিদের স্বচ্ছতার উদ্যোগ: সৌদি খেজুরের হিসাব প্রকাশ করলেন এমপি আখতার

আপডেট সময় : ১২:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬